1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক কাউখালীতে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ

গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী আটক

  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির। আটকরা হলেন-গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সোহেল সরদার (৩২) ও তার সহযোগী ঢাকার বংশাল সোয়ারিঘাট এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের স্ত্রী সেলিনা আক্তার (৩৭) ও তার ছেলে ফোরকান হাওলাদার (২৪)। এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মা ও ছেলে ১০ হাজার পিস ইয়াবা ইউপি সদস্য সোহেলকে দিতে আসেন। গোপনে এ সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাট এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দুপুরে সেলিনা ও ফোরকান বাস থেকে নেমে ইউপি সদস্য সোহেলের কাছে ইয়াবা দিতে যান। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓