1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান পানির ট্যাংক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী সাহয্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম কর্তৃক পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুলের সবুজ চত্বরে উপজেলা ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা,উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি এইচ,এম, শহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল হোসেন, শাহ আলম তালুকদার, গনেশ পাল প্রমূখ। প্রোগ্রাম অফিসার রিপন হালদার ও স্বপন হালদারের এর যৌথ সঞ্চালনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস। সভাশেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৯৭ টি হতদরিদ্র পরিবারকে ১৫০০ লিটার এবং ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ ১টি মসজিদ ১টি মন্দিরকে ৫০০০ লিটার করে পানির ট্যাংক মহান আল্লাহ তায়ালা দেয়া রহমাতের বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য এ ট্যাংক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓