1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

তালতলীতে গরু চুরির অভিযোগে তিন ছাত্রদল নেতা বহিষ্কার

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে একটি মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় কথা উল্লেখ করে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ওই তিন নেতাকে অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তালতীল উপজেলা ছাত্রদল। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা জানান, সোমবার (২২ আগস্ট) রাতে তালতীল উপজেলার লাউপাড়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ওই তিন ছাত্রদল নেতা। এজন্য তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন। তিনি বলেন, ওই তিন ছাত্রদল নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তিনি শুনেছেন। তবে এর আগেই দলীয় কর্মকাণ্ডে সরব না থাকা ও মুরুব্বিদের অসম্মান করার কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ১০ আগস্ট আমরা ওদের অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত করি। কিন্তু এটা প্রকাশ করতে আমাদের বিলম্ব হয়েছে। আমরা ২২ আগস্ট রাতে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। কিন্তু ততক্ষণে ওদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে। ১৮ বছরের কম বয়স হওয়ায় ছাত্রদলের পদ থেকে অব্যাহতি দেয়া ওই তিন নেতার নাম পরিচয় প্রকাশ করা হয়নি এই নিউজে। আর অভিযুক্ত এই তিন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তালতলী উপজেলার লাউপাড়া এলাকার বাসিন্দা খলিল বলেন, সোমবার রাতে আমার গোয়াল থেকে একটি গরু চুরি করে ওই তিন ছাত্রদল নেতা গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা গরুসহ তাদেরকে ধরে ফেলেন এ ঘটনাটি এলাকায় বেশ জানাজানি হয়েছে। ঐ তিনজন আমাদের একই এলাকার বাসিন্দা। তাছাড়া ওদের বয়সও কম। এজন্য আমরা থানায় অভিযোগ করিনি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। তালতলী উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গরু চুরি ঘটনা জানাজানি হওয়ার পরপরই তড়িঘড়ি করে ব্যাকডেটে ওদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে ওরা গরু চুরি করে ধরা খাওয়ার কারণেই দল থেকে অব্যাহতি পেয়েছেন। তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পর্যটকদের মারধর ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই তিন জনের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓