1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বাড়িতে ঢুকে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে উপজেলার সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাছেদ শেখ (৭০) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৬৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অপর আহত ছেলে আরাফাত শেখ (৩৫) মেয়ে মাকসুদা (২৮) ও শিল্পি বেগমকে (৫০) টংঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আরাফাত শেখ টংঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্রে জানা গেছে,সোনারং গ্রামের বাছেদ শেখ তার জমিতে সকালে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছিলেন। ওই ঘর উত্তোলন করতে সকাল ৮টার দিকে বাধা দেয় একই গ্রামের আবু কালাম শেখ,মান্নান শেখ, গিয়াসউদ্দিন শেখ, সুমী আক্তার, আল-আমিন হাওলাদার, সোহেল হাওলাদার, মো: সেন্টু হাওলাদার, বাদশা সেখ, সাইদ সেখসহ আরো চার থেকে পাঁচজন। তারা রামদা, চাপাতি, ছোড়া, লোহার রড দিয়ে হামলা চালিয়ে ওই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাছেদ সেখের টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘরের বেড়া টেনে খুলে ফেলে দেয় তারা। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটও চালায়। প্রত্যক্ষদর্শী বর্ণা আক্তার সাদিয়া বলেন,আমি আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে আমার খালু তার জমিতে নতুন একটি ঘর নির্মাণ করিতেছিলেন। এ সময় সোনারং গ্রামের ১৫ থেকে ২০ জন চাপাতি, ছোড়া, লাঠি নিয়ে আমার খালুর বাড়িতে হামলা চালায়। আমার খালু ও খালা খালাত ভাই বোনদের এমনকি আমার মাকেও কুপিয়ে-পিটিয়ে জখম করে। আমার খালা-খালুর অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর প্রত্যক্ষদর্শী মো: আবু কালাম বলেন,আমার জীবনে এমন হামলা দেখিনি। বারবার চেষ্টা করেও হামলাকারীদের হাত থেকে ভূক্তভোগী পরিবারটিরকে রক্ষা করতে পারিনি। আমি একাধিক আঘাতের শিকার হয়েও চেষ্টা চালিয়ে যাই, তারপরেও তারা বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে তারা ঘণ্টাব্যাপী ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। টংঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓