1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

রাজাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছত্রদল নেতার পদ স্থগিত

  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

জেলার রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিক মৃধা’র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জেলা সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক। গত ২ সেপ্টেম্বর শনিবার দপ্তর সম্পাদক তারেক স্বক্ষরিত স্থগিতাদেশ প্রদান পত্রে উল্লেখ করা হয়েছে, ‘ঝালকাঠি জেলা ছাত্রদলের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.রফিকুল ইসলামের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।’ রফিক মৃধার বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ১ (এক) কার্য দিবসের মধ্যে ছাত্রদলের জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয় একই পত্রে।ছা ত্রদলের নেতাকর্মীরা জানান, ‘২৯আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পরে রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক আল ইমরান কিরন এর উপর একই কমিটির সদস্য সচিব রফিক মৃধার নেতৃত্বে হামলা করা হয়। এতে গুরুতর আহত হয় আল ইমরান কিরন। রাতেই চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত কিরনকে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓