1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

কাউখালীতে দলীয় নেতাকর্মীদের সাথে সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী ও নানা শ্রেনীপেশার মানুষদের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ও আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. শাহ আলম। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাউখালী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে অধ্যক্ষ মো. শাহ আলম নবম জাতীয় সংসদে তিনি এমপি থাকাকালীন সময়ে তার সম্পাদিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাÐের ফিরিস্তি তুলে ধরেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রত্যাশা করে তাকে সার্বিক সহযোগীতা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। কাউখালী উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা শাহজাদী শাহীন চৈতি, স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, মো. আতিকুল্লাহ, কাউখালী উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে কাউখালী বন্দরে নানা শ্রেনী পেশার মানুষদের কাছে বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকাÐ তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় রাষ্ট্রক্ষমতায় আনার জন্য অনুরোধ করেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম। এসময় তার সাথে কাউখালী ও স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓