1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ফুলপুরের ৩৬৩ মানুষ

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার যায়যায়দিন কার্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় সাড়ে তিন শতাধিক দরিদ্র ও শ্রমজীবি মানুষ চোখের চিকিৎসা গ্রহণ করেছে। ময়মনসিংহ বহুমুখী সাংবাদিক সমিতির সদস্য সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত’র আয়োজনে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে মোট ৩শ ৬৩ জন চক্ষু রোগী চিকিৎসা গ্রহণ করে। এরমধ্যে ৭৬ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে এবং ৪৩ জন রোগীকে বিনা খরচে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তাদের ছানি অপারেশনে ইন্ডিয়ান লেন্সসহ দুদিনের থাকা খাওয়া, ঔষধ, চশমা ও একমাসের ঔষধ একদম ফ্রী দিয়ে বাড়ী পাঠানো হবে।বাকী রোগীদের নানা চিকিৎসা প্রদান করা হয়। এতে খুশি সাধারণ মানুষ।চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, যুগান্তর’র সাংবাদিক নাজিম উদ্দিন, সংবাদ’র সাংবাদিক নুরুল আমিন, খোলা কাগজ’র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, কালের কন্ঠ’র সাংবাদিক মোস্তফা খান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র সাংবাদিক সুলতান মাহমুদ সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল আলম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহসভাপতি মাহমুদুল হাসান রাব্বি, সদস্য আশরাফুল আলম হৃদয়, স্কাউট গ্রুপের লিডার সুমিত সরকার উদয়, সিয়াম, তাহসিন প্রমুখ।চিকিৎসা প্রদান করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিশাদ বিন রেজা, ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলম, টেকনোলজিষ্ট সুবর্ণা, লিজা আক্তার, মাহবুব, ও আবু হাসান সুজাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓