1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ১০ কেজির পাঙ্গাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় সাদ্দাম হোসেন নামে এক জেলের জালে ধরা পড়েছে ৯ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ।বুধবার (২০ সেপ্টেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে এবং বিকেলেই কুয়াকাটা মেয়র মার্কেটের ঘরামী ফিস আড়তে নিয়ে আসা হয়।এসময় মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে ৬৫০ টাকা কেজি দরে মুস্তাফিজ নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।ঘরামী ফিসের স্বত্তাধিকারী রিয়াজুল ঘরামি বলেন,এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলে সাদ্দামের ইলিশের জালে ধরা পরেছে।এর সঙ্গে আরও এক জেলের জালে ৮ কেজি ৭০০ গ্রাম ওজনের আরও একটি পাঙাশ পাওয়া গেছে।সেটিও ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।পরে এই মাছ দুটিকে আমি ঢাকায় পাঠিয়েছি আসা করছি ভালো লাভে বিক্রি করতে পারবো।কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনা করেছে।যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।আমরা আশা করছি জেলেদের জালে ইলিশ ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির আরও বড় বড় মাছ ধরা পড়বে। এতে জেলেদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓