1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

আমতলীতে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দোগে উপজেলার ৩০ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপকরন ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অসহায় শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে জনপ্রতি শিক্ষার্থীকে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।ওই বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম করে থাকি।বিষেয় করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের তার বক্তব্যে বলেন, বিদ্যানন্দ দীর্ঘদিন যাবত বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে আসছে।অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ।প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।আশাকরি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓