1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)রাতে পিরোজপুর প্রেসক্লাবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ রফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম,সরকারি সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ প্রমুখ।এ সময় বক্তারা বলেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও দীর্ঘ বছরেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি; বরং আরও সংকুচিত করা হয়েছে।শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা, জেলা, অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, শিক্ষা ক্যাডারে যোগ্য ৭ হাজার কর্মকর্তার পদোন্নতি প্রদান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের ১২ হাজার ৪৪৪টি পদ সৃজন, অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় পদ সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষাপ্রশাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয় তারা।এ ছাড়া শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণ ও শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিলের দাবিও কারা হয় সংবাদ সম্মেলনে। এসব দাবি পূরণ না হলে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি এবং ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩ দিনের কর্মবিরতি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓