1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে বহিষ্কার

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ছাত্রলীগ শাখার সভাপতি আরাফাত ইসলাম খান সাগর কে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।বহিষ্কার আদেশ জারি করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ একটি লিখিত বিজ্ঞপ্তি প্রদান করেন।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত মোতাবেক জানানো হয় যে,শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত ইসলাম খান সাগর (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে তার স্বীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।একই সাথে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর আরাফাত ইসলাম খান সাগর ও তার কয়েকজন অনুসারীদের বিরুদ্ধে চাহিদা অনুযায়ী চাঁদা না পেয়ে নির্মাণাধীন শেখ রাসেল হল ও শেখ হাসিনা হলের রড ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা বাধা দিলে তাদের মারধর করলে বুধবার রাতে দুমকী থানা ও উপাচার্য বরাবর অভিযোগ দেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক।পবিপ্রবির নির্মানাধীন শেখ হাসিনা ও শেখ রাসেল হলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের গোপন ভিডিও ফাঁস হয়েছে।যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জায়গায় সমালোচনার ঝড় তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓