1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।এ উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সিরাজদিখান বাজার সংলগ্ন শিকদার জেড এইচ শপিং কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালী বের হয়ে উপজেলা বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।পরে উপজেলা মোড়ে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান।অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম সোহরাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন হাওলাদার,ইকবাল হোসেন সুরুজ,যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাঈনুল হাসান নাহিদ,যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর,লতুব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক,মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক মোঃ কাউসার খান,সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,উপজেলা তাঁতি লীগের সভাপতি সভাপতি মোঃ রাসেল শেখ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃধা মোহাম্মদ নাসির উদ্দীনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓