1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

রুখ আমেরিকা রুখ বিএনপি—জামাত…. রাশেদ খান মেনন

  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

এখন একটি দফা সেই দফা হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া জিনিসপত্রের দাম কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা তাহলে নির্বাচন নিয়ে যে দেশী-বিদেশি তাকে মোকাবিলা করা যাবে।রুখ আমেরিকা রুখ বিএনপি —জামাত এই কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (৭ অক্টোবর) উজিরপুর মহিলা কলেজ মাঠে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে এ কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।মেনন বলেন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ সীমা ছাড়িয়ে গেছে।কখনো স্যাংশন কখনো ভিসানীতি কখনো নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায়।আসলে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার কায়েম করা।তাদের এই লক্ষ্যে সকল দক্ষিণপন্থী শক্তি এক হয়েছে। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না।বাংলাদেশের জনগণ সুষ্ঠ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।সাংবিধানিক ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।ওয়ার্কাস পার্টি উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নিলু।জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: টিপু সুলতান জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল ও এইচ এম হারুন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সীমা রানী।বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো।উপজেলা কমিটির সদস্য জাহিদ হোসেন খান ফারুক যুবমৈত্রীর জেলা কমিটির সহ সভাপতি আলমগীর হোসেন মৃধা ও স্থানীয় নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য মো: রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓