1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তিন কেজি গাঁজাসহ দুই সহোদর আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারী মিলন গাজী (২৪) ও সজিব গাজী (২৩) নামে দুই ভাইকে আটক করা হয়েছে।আটককৃত দুই কারবারীরা উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের আনোয়ার গাজীর পুত্র।মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর ৫ টার দিকে আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ডে চেকপোস্টে বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ওই দুই চিহ্নিত মাদক কারবারীকে গাঁজাসহ আটক করা হয়।বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক ওই দুই চিহ্নিত মাদক কারবারী কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে হানিফ পরিবহন নামের একটি বাসে করে তিন কেজি গাঁজা নিয়ে আমতলীর উদ্দেশ্যে আসে।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটুয়াখালী চৌরাস্তা টোলঘর থেকে বরগুনা ডিবি পুলিশের এক টিম তাদেরকে নজরদারি করতে থাকে।আমতলী শাখারিয়া বাসস্ট্যান্ডে এসে ডিবি পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাসী চালায়।ওই সময় তল্লাশি চালিয়ে কারবারী সজীবের কাছ থেকে দুই কেজি ও মিলনের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।যার বাজার মূল্য দুই লাখ দশ হাজার টাকা।বরগুনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম মুঠোফোনে বলেন, আটক মাদক কারবারী সজীব ও মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓