1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই

স্বরূপকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, সচেতনতামূলক সভা, অগ্নিনির্বাপক মহড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।র‌্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, দমকল বাহিনীর সদস্যবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।পরে সেখানে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর এক অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন শেষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপস পাল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুস ছালাম, ইউপি সদস্য সুব্রত হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়াও দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓