1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

“নারীর প্রতি সাইবার অপরাধ দমনে দরকার সচেতনতা সৃষ্টি সামজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যকর উদ্যোগ গ্রহণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঝালকাঠি জেলা আন্ত:র্জাতিক গ্রামীণ নারী দিবস উৎযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা উৎযাপন কমিটির সভাপতি সাংবাদিক মোঃ খলিলুর রহমান মৃধা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুপান্তর এনজিও’র সমন্বয়কারী শাহনাজ বেগম ও নারী নেত্রী সোনিয়া আক্তার আরজু প্রমুখ। বক্তারা বলেন, অনলাইনে নারী ও কিশোরীরা নানান রকম হয়রানির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি, ভিডিও এবং গোপন তথ্য ফাঁসের মাধ্যমে ব্লাকমেইল, জোর করে শারিরীক সম্পর্ক তৈরি ও টাকা হাতিয়ে নেয়া সহ অনলাইনে যৌন হেনস্থা বা নির্যাতনের ঘটনা ঘটছে। এ বিষয় কিশোরী ও তরুণী নারীদের পরিবারকে সচেতন হতে হবে। সরকারকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, সাইডো, এসডিএমকেএস,অনুরাগ মহিলা ও সংস্থা, গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও নলছিটি মডেল সোসাইটি। অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ ঝালকাঠি জেলার গ্রামীণ নারীদেরকে ধাত্রী মাতা, রত্নগর্ভা মা, অন্তঃসত্ত্বা মায়েদের সেবা প্রদানকারী ও অন্যায়ের প্রতিবাদকারী আসমা আক্তার, মেহরুননেসা, লায়লা, লিজা পারভিন সহ ৫ জন নারীর হাতে সম্মাননা পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓