1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২ কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন

মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যানদীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার এ অর্থদন্ডাদেশ দেন।অর্থ দন্ডপ্রাপ্তরা হলো বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের সেলিম হাওলাদারের ছেলে রনি (৩৫), একই উপজেলার ব্রা²নকাঠি গ্রামের হারুন বেপারীর ছেলে মো.বেল্লাল হোসেন (২৬)।উপজেলা মৎস্য বিভাগ সুত্রে জানা গেছে, মৎস্য বিভাগ ও নেছারাবাদ থানা পুলিশ শনিবার ভোরে সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযানের সময় কুনিয়ারি এলাকা থেকে ওই দুই জেলেকে আটক করে।পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উভয় জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।অভিযানকালে একটি নৌকা,আনুমানিক ৫’শ মিটার কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ জব্দ করা হয়।জব্দজাল পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য অফিসের হিসাব সহকারি ফিরোজ আহম্মেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓