1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

আমরা আর চাই না যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় যাক ….. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা আর চাই না যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় যাক, আমরা চাই না দুর্নীতিবাজরা আবার লম্ফ ঝম্ফ দিক, আমরা চাইনা দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক, এজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরো বলেন, দলের ভিতরে কোন বিভাজন করা যাবে না।মান অভিমান থাকতে পারে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শেখ হাসিনা না আসলে আবার অন্ধকারে চলে যাবে দেশ।আবার দুর্নীতি শুরু হবে।সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে।যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দিয়ে চাঁদ তারা পতাকা উঠাতে চাইবে।নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, দুর্নীতি দূর করতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা প্রতীকে ভোট দিবেন শেখ হাসিনার পক্ষে।শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন কালে এ কথা বলেন মন্ত্রী।বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ শফিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, সদর থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন।দেশের তিনটি উপকূলীয় জেলার চারটি স্হানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মৎস্য অবতরণ কেন্দ্র স্হাপন প্রকল্পের আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পিরোজপুরের পাড়েরহাটে ২.৩৬ একর জমির উপর ১১ কোটি ৯২ লাখ টাকা ব্যায়ে এ কেন্দ্রটি নির্মান করে।২০১৬ সালে এ কেন্দ্রটির নির্মান কাজ শুরু করে ২০১৯ সালে শেষ হয়।শুক্রবার এ অবতরন কেন্দ্রটি উদ্বোধন করা হয়।কেন্দ্রটিতে অকশন ও প্যাকিং শেড, ইনস্পেকশন রুম, আইস প্লান্ট, চল্লিশটি আড়ৎ ঘর, আবাসিক ভবন, গভীর নলকূপ, জেনারেটর, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ আধুনিক সব সুবিধাদী রয়েছে এ মৎস্য অবতরন কেন্দ্রটিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓