1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

মনপুরা উপজেলা আ.লীগের প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকান্ড, সমাবেশের নামে পুলিশ, সাধারন মানুষকে পিটিয়ে ও পুড়িয়ে খুন, যানবাহনে আগুন দেয়া এবং অবৈধভাবে ডাকা হরতালের প্রতিবাদে মনপুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করা হয়েছে।রোববার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা গেট, হাসপাতাল রোড, উপজেলা পরিষদ রোড থানা চত্বর, হাইস্কুল রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়া, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ফরহাদ হাওলাদার।হাজীর হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগর, সাধারন সম্পাদক সুমন ফরাজী সহ উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,বিএনপি জামায়াতকে  আগুন সন্ত্রাস করার কোনো সুযোগ দেওয়া হবে না। কোনো রকম সন্ত্রাসী কর্মকা-ের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে।এদিকে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে মনপুরা উপজেলাই কোনো প্রভাব পড়েনি।সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম  বলেন, জনসাধরনের জানমাল রক্ষা ও নিরাপত্তা দিতে  আমরা সর্বোচ্ছ সতর্ক অবস্থানে রয়েছি। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓