1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পুলিশের রক্ত বৃথা যেতে দেবো না’ শ্লোগানে অবরোধ বিরোধী মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াত-বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে দ্বিতীয় দিনে মিছিল করেছে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।এসময় ‘পুলিশের রক্ত বৃথা যেতে দেবো না’ জামায়াত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়’ বলে শ্লোগান দেয় নেতাকর্মীরা।বুধবার (১ নভেম্বর) দুপুর ১ টার সময় নাসিক ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সানোয়ার ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই মিছিলটি বের করা হয়।এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জামায়াত-বিএনপি বিরোধী বিভিন্ন স্লোগান দেন।মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে প্রদক্ষিণ করে পূনরায় ডাচ্ বাংলা মোড়ে এসে শেষ হয়।মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনুর নির্দেশনায় সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার সানোয়ার ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন।এসময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, জামায়াত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড় বলে অবরোধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓