1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

গজারিয়া স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত-বিএনপি…প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত-বিএনপি।এরা নৈরাজ্য বিশ্বাস করে, এরা স্বাধীনতাকে স্বীকার করেনা, স্বাধীনতার ইতিহাস কে এরা বিকৃত করে, এরা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, ২১শে আগস্ট গেনেট হামলা করে কিবরিয়া সাহেব কে হত্যা করছে, আহসানুল্লাহ মাস্টারকে কে হত্যা করেছে, এরা হত্যার রাজনীতি করে।হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব ছাড়া বাংলাদেশে বিকল্প নাই।প্রতিমন্ত্রী শুক্রবার (৩ নভেম্বর) চাঁদপুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম আরো বলেন, আন্তর্জাতিক চাচ্ছে অংশগ্রহন মূলক নিরপেক্ষ নির্বাচন।আমরা গণতন্ত্রের পক্ষে।একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজই করে যাচ্ছেন।মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় আসছে, তিনি জনগণের ক্ষমতা বিশ্বাস করেন, জনগণের ক্ষমতায়ন হলো তারা ভোট প্রয়োগ করতে পারবে, সেটি অবশ্যই হবে। আপনার নিশ্চিত থাকতে পারেন। কিন্ত অপশক্তিকে রুখতে হবে।এসময় ফুল দিয়ে তাকে বরণ করেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন।এসময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আজাদ রহমান, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,জাতীয় শাখা শ্রমিক লীগের গজারিয়া শাখার সভাপতি নাসির সরকার, ভবেরচর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓