1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

বরগুনায় সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপি জামাতের অবরোধের চেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

জামাত বিএনপি’র দ্বিতীয় দফা দুই দিনের অবরোধ কমসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে পটুয়াখালী – কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর উস্সিতলা নামক স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন বিএনপি জামাতের নেতা-কর্মীরা।রবিবার (৫ নভেম্বর) বিকেলে তারা সড়কে টায়ার জ্বালিয়ে ওই অবরোধ কমসূচি পালন করেন।ওই সময় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা ওই সড়ক ছেড়ে চলে যায়।আমতলী থানার ওসি কাজী সাকাওয়াত হোসেন তপু বলেন, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টা চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓