1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ

  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি।এতে ভোগান্তিতে পড়েছেন মানুষেরা।বেশি বিপাকে পড়েছেন বয়স্ক নারী-পুরুষসহ শিশুরা।রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা মুখী মানুষজনকে অটোলিকশা- সিএনজিতে চড়ে চলাচল করতে দেখা গেছে।তবে দূরপাল্লার বাস চলাচল ছিল কম।এদিকে হরতালের সমর্থনে কোনো নেতা কর্মিকে দেখা না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে থানা-পুলিশ।এদিন দুপুর ২ টার দিকে সরোজমিনে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দেখা যায়,কিছু বাস ঢাকায় প্রবেশ করছে।যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। কিছু বাস ঢাকা থেকে ছেড়ে এসেছে।তবে অন্য সময়ের তুলনায় সড়কে মানুষের শঙ্কা ও ছিল অনেক কম।নিমতলা এলাকায় দাড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রী মো:ইলিয়াস বলেন, আজকে আমার ঢাকায় যাওয়া খুবই জরুরি।এর কারণ হচ্ছে স্ত্রীকে ডা.দেখানোর ডেট। না যেতে পারলে অনেক ক্ষতি হবে। ১মাস পর ডাক্তারের সময় পেয়েছি,তাই যেতে হবে।তাই আমি এবং আমার স্ত্রী অটো রিকশায় চড়ে ঢাকায় যেতে হবে। এতে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলার একজন সরকারী কর্মকর্তা বলেন,আজকে আবারো অবরোধ চলছে,তাই যাত্রীবাহী বাস খুব কম।কিন্তু আমার অফিস সিরাজদিখান উপজেলায়,তাই এই দুর্ভোগ নিয়েই আমাকে উপজেলায় আসতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓