1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

উজিরপুরে ব্যাপক আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুর উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন , আলোচনা সভা, র্যালী, মটর সাইকেল শোভাযাত্রা এবং কেক কেটে দিবসটি পালন করা হয়। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় ইচলাদী বাস স্ট্যান্ডে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে ও প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোঃ আনিসুর রহমান, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার রন্টু বাইন,আওয়ামী লীগের অন্যতম সদস্য এডভোকেট সালাউদ্দিন আহমেদ শিপু, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাকিম সেনিয়রাবাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়, যুবলীগ নেতা এনামুল হক শাহিন, শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মাস্টার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন , সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যাপক শোডাউন নিয়ে অনুস্ঠানে যোগদান করেন। আলোচনা সভার পূর্বে ৫ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইচলাদী থেকে বামরাইল পর্যন্ত প্রদক্ষিন করেন।আলোচনা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓