1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া অবরোধের প্রতিবাদে ভবেরচর ইউপি চেয়ারম্যান নেতৃত্বে শান্তি মিছিল

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবৈধ অবরোধের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতা কর্মীরা।ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী।পরে সেখান থেকে ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করে সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন বলেন, আমাদের রাজনীতির অভিভাবক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি মহোদয়ের নির্দেশে আমরা বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। বিএনপি-জামায়াত মহাসড়কে যতই জ্বালাও পোড়াও চেষ্টা করবে, আমরা তাদের কঠিন ভাবে প্রতিহত করবো। এই অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। দেশের উন্নয়ন ও মানুষ ভালো আছে, কিন্ত বিএনপি জামায়াত তা চায় না।এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিতু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুন মোল্লা, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রদান সহ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লিগ ও ছাত্রলীগ আরো অগণিত নেতা কর্মী ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓