1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের,মাসহ আহত-৩

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে।সোমবার ১৩ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার।তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়।এ ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মা কুলসুমসহ(৩০) আরও তিন জন।এদের মধ্যে শিশুর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জ অভিমুখে আসছিল সিএনজিটি।সকাল ১১টার কিছুক্ষণ পরে টরকি এলাকায় পৌছালে ওই সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হয়।আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ কামাল প্রধান জানান,নিহত দুই জনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷আহত হয়েছে মাসহ আরও তিন জন।দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓