1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের

উজিরপুরের মহাসড়কের ছাত্র শিবিরের ঝটিকা মিছিল, ককটেল উদ্ধার, আটক ৭

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

বরিশালের জেলার উজিরপুর উপজেলা ঢাকা- বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২ টায় বাংলাদেশ ছাত্র শিবির একটি ঝটিকা মিছিল বের করা হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জানান, স্থানীয় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের প্রতিবাদের মুখে মিছিল পন্ড হয়ে যায়।এবং ছাত্রলীগের কর্মীদের ধাওয়ার করলে ছাত্র শিবিরের নেতা কর্মীরা ছাত্রবঙ্গ হয়ে যায়।পরে পুলিশ ৭ ছাত্রশিবিরের নেতাকর্মীকে আটকসহ ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান,দুপুর ২ টার দিকে ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল ঢাকা- বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক বাসস্ট্যান্ডে বের করা হয়।এ সময় তারা নাশকতা ও অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালায় তখন স্থানীয় জনতার সহায়তায় মিছিলটি ছত্রভঙ্গ করা হয় ও ভাঙচুর সহ নাশকতার হাত থেকে জানমাল হেফাজত করতে সক্ষম হই।এ সময় ৬ টি আবিষ্কারিত ককটেল উদ্ধার করি। নাশকতা ঘটাতে পারে এ সন্দেহে, জাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, মাহাবুব ফকির, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সাইমুন তালুকদার, মেহেদী হাসান আবু সাঈদ হাওলাদারকে আটক করি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, দুপুরে ছাত্রশিবিরের ঝটিকা মিছিলের সময় ৭ শিবির কর্মীকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার হয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓