1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়া হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হরতালের নামে বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে একটি শান্তির মিছিল বের করে। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।এসময় বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, বিএনপি-জামায়াত আবার হরতাল ডেকেছে।তাদের ডাকা হরতালের প্রতিবাদে আমাদের রাজনীতির অভিভাবক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি মহোদয়ের নির্দেশে আমরা রাজপথে আছি।বিএনপি-জামায়াত মহাসড়কে যতই জ্বালাও পোড়াও চেষ্টা করবে, আমরা তাদের কঠিন ভাবে প্রতিহত করবো। উপস্থিত ছিল গজারিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইউনুস প্রধান,গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুন মোল্লা, সাবেক গজারিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় আহমেদ হৃদয়, সাবেক বাউশিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓