1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

গলাচিপায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ জন্য

  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. রফিকুল ইসলাম দুলাল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা ইউনিয়নের মুদিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় গলাচিপার হরিদেবপুর থেকে আল্লারদান নামের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা ইউনিয়নের মুদিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহী রফিক বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।পরে তার মরদেহ উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসেন।অপরদিকে যাত্রীবাহী বাসটিকে আটক করলেও গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েণ জানান, যাত্রীবাহী বাসটিকে আটক করা গেলেও ড্রাইভারকে পাওয়া যায়নি।নিহত রফিকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓