1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

সিরাজদিখানে ঘটেই চলছে ইঁটের ভাটায় ডাকাতির ঘটনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সিরাজদিখানে দু‘টি ইঁটের ভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে উপজেলার বালুচর ইউনিয়েনের চর পানিয়া এলাকার বিসমিল্লাহ ব্রীকস ও লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকার খাজা ব্রীকস নামের দুটি ইঁটভাটায় ডাকাতি সংঘটিত হয়।এ সময় ডাকাতরা দুটি ইঁটভাটার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মী করে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৬ টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।এর আগে গত (৭ নভেম্বর) মঙ্গলবার ও (১১ নভেম্বর) শনিবার দুই দফা উপজেলার ৫ টি ইঁট ভাটায় ডাকাতির ঘটনা ঘটে।এ সময় ডাকাত দল মোল্লা ব্রিকস, পপুলার ব্রিকস,নুরে মদিনা ব্রিকস সহ কয়েকটি ব্রীকসের শ্রমিকদের টাকা পয়সা স্বর্ণালংকার মোবাইল ছিনিয়ে নিয়ে ১০-১২ শ্রমিক কে মারধর করে গুরুতর আহত করেছে।
চরপানিয়া এলাকার বিসমিল্লাহ ব্রীকসের মালিক মো: কোরবান আলী জানান,রাত দেড়টার দিকে ৭/৮ জন ডাকাতদল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ভাটার ম্যানাজার মো:খলিলকে জিম্মী করে আলমারীর চাবি নিয়ে ৩ লক্ষ টাকা ও শ্রমিকদের কাছ থেকে ৩ টি মোবাইল নিয়ে যায়।এর আগে রাত সাড়ে ১২ টার দিকে ডাকাত দল রামকৃষ্ণদী এলাকার খাজা ব্রীকসে গিয়ে ঘুমন্ত শ্রমিকদের ডেকে ১৩ টি মোবাইল ও রেজাউল নামে এক সর্দারের কাছ থেকে ৭৫ হাজার টাকা লুটে নেয়।খাজা ব্রীকসের ম্যানাজার মো:খালেক মিয়া জানান,রাত সাড়ে ১২ টার দিকে ৭/৮ জনের মুখোশ পড়া ডাকাত দল ভাটার ঘুমন্ত শ্রমিকদের ডেকে তোলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ টি মোবাইল ও রেজাউল নামে এক সর্দারের কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে যায়।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: মুজাহিদুল ইসলাম সুমন জানান,বিষয়টি আমার জানা নেই তবে সিরাজদিখানে বেশীরভাগ ইঁটভাটাগুলি ধলেশ্বরীর নদীর পাড়ে।আমি এর আগেও বিষয়টি নৌপুলিশকে অবহিত করেছি।আজকের ডাকাতির ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓