1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

নাজিরপুরে মুক্তিযোদ্ধা সহ নৌকার ৩ কর্মীকে মারধর

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে নৌকার প্রার্থীর পক্ষের কর্মী সভায় যাওয়ার কালে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় একজন বীর মুক্তিযোদ্ধা সহ নৌকার ৩ কর্মী আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে।হামলায় আহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী মজুমদার (৭৬), ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাহিদ শেখ (৪৮), ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ছাব্বির হোসেন সর্দার (২৮)।গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ফকির বলেন, ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা মোতাহার মজুমদার সহ কয়েক নেতা-কর্মী স্হানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নৌকার একটি কেন্দ্র কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন।এ সময় স্হানীয় চারঘাটা নামক স্হানে বসে দলের বিদ্রোহী প্রার্থী জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের পক্ষ হয়ে ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বুলু ও সাধারন সম্পাদক দিপ্তেন মজুমদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের ওই সভায় যেতে বাঁধা দেন।এ সময় প্রতিবাদ করলে তাদের উপর হামলা করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপান্নিতা দেবনাথ বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে জানতে ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দিপ্তেন মজুমদার বাপ্পী মুঠোফোনে বলেন, আমাদের (বিদ্রোহী প্রার্থী) কেহই তাদের (নৌকার প্রার্থীর কর্মী) উপর হামলার সাথে জড়িত নন।থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে এখানো কোন অভিযোগ পাই নি।তবে খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।উল্লেখ্য, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর, ইন্দুরকানী) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী শ.ম রেজাউল করিম ও বিদ্রোহী প্রার্থী জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়াল প্রতিদ্ব›দ্বীতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓