1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক কাউখালীতে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাজিরপুরে ইদুরের ফাঁদে আটকে দুই কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক ওই দুর্ঘটনা দু’টি ঘটে।নিহতরা হলেন-শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আ: আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়েই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধানের বীজতলা রক্ষায় ইঁদুর নিধনের জন্য বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন তারা।সেখানে থাকা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।নিহত কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম জানান, ঘটনার দিন তার স্বামী তাকে দুপুরের ভাত বাড়ার কথা বলে গোসলের উদ্দেশ্যে বের হন।এসময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশিত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে।অন্যদিকে, একই দিন ভোরে উপজেলার রঘুনাথপুরে মোসলেম সর্দার (৬০) নামের এক কৃষক নিজ জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তিনি তার জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান।বীজতলার ধান ইঁদুরের হাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন তিনি।সেখানে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓