1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উজিরপুরে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ৮০ তম জন্মদিন পালিত

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না,উজিরপুর(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কেটে দিনটি উদযাপন করেন নেতাকর্মীরা।রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৫ টায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৮০ তম জন্মদিন পালন করা হয়।এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালী, মোঃ মশিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ বালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓