1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠনের স্বাস্থ্যসেবা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ :
মুন্সীগঞ্জ মাদক মুক্ত সমাজ চাই,মাদকের বিরুদ্ধে সচেতন হোন,মাদকে না বলুন” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কয়রাখোলা মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা হতে দিনব্যাপী স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় কয়রাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্নয় ওজন ও প্রেশার পরিমাপ করা হয়।এতে হাজারো নারী-পুরুষ এ সেবা গ্রহণ করেন।ঢাকা আল-রাজি হাসপাতাল মেডিকেল অফিসার ডা:মো:নাহিদ হাসানের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন।এ-সময় উপস্থিত ছিলেন, কয়রাখোলা মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা তাইজুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: সাইদুল ইসলাম,ইসলামী ব্যাংক বালুচর বাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ নুর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓