1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

পবিপ্রবি’র ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্ট্রার-১ এ বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে, রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।প্রধান অতিথি’র বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পরে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, শাখা প্রধানগণ এবং ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓