1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্কুল মাঠে শিক্ষার্থীদের তাস খেলার ছবি নিয়ে এলাকায় তোলপাড়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে স্কুল মাঠে শিক্ষার্থীদের তাস খেলার ছবি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে সুশিল সমাজের অনেকেই।কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়ুয়া মিম নামের এক শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে দুটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছে একই শ্রেনীর সহপাঠি রুবায়েত আহসান আদ্রিব।রুবায়েতের নিজ আইডিতে পোষ্ট করা ঐ ছবি দুটি সংগ্রহ করেছে নিউজবাংলা।ছবিতে দেখা যায় কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে তাস খেলছিলো ঐ স্কুলের কয়েকজন শিক্ষার্থী।একটি ছবি মিম নামের ঐ শিক্ষার্থীর সেলফি তোলা।বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের তাস খেলা এবং সেই ছবি ফেসবুকে পোষ্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিরা।এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বার্তা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাগরিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, এটি আমাদের শিক্ষা ব্যবস্থা অবক্ষয়ের সামিল। আর ঐ ছবি ফেস বুকে দিয়ে মেয়েটির সম্মানহানীর অপরাধও করেছে আদ্রিব নামের শিক্ষার্থী।কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি দু:খজনক, রোবায়েত আহসান আদ্রিব নামের দশম শ্রেনীর যে শিক্ষার্থী ঐ ছবিটি তার ফেসবুকে দিয়েছে সেও একজন কলেজ শিক্ষকের ছেলে।আমি ঐ ছাত্রের বাবাকে ছবির ঘটনা অবগত করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓