1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগের রুমের এককোণে জায়গা চাইলেন শাহজাহান ওমর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম এর সাথে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাথে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজাপুর ফাজিল মাদ্রাসার এ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় শাহজাহান ওমর বীর উত্তম বলেন, আমি আপনাদের দলের সবচেয়ে একজন কনিষ্ঠ সদস্য।আমি ও আমার সাথে আসা সকল কর্মীদের আপনাদের একটা ছোট রুমের এককোণে জায়গা দিবেন। আপনাদের সাথে মিলিত হয়ে দলকে আরো সমৃদ্ধ করতে চাই। যাহার উদাহরণ আসে পাশের উপজেলায় ছড়িয়ে পড়বে।রাজনীতিতে হৃদয় টাকে একটু বড় করতে হবে। নির্বাচনে শক্ত প্রতিদন্ধ না থাকলে, ভাল প্লেয়ার না থাকলে, উভয় পক্ষে মিছিল মিটিং না থাকলে এই নির্বাচনে মজা নাই।এই নির্বাচন শেষ না, আমি প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনাকে যতটুকু দেখেছি তিনি আরো দুই বার দেশের প্রধানমন্ত্রী হবেন সেই মনের জোড় সেই সাহস তার মধে আমি লক্ষ করেছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপির যে সকাল নেতা কর্মী আসতে চায় তাদের বড়ণ করে নিতে বলেন যাতে দল আরো শক্তিশালী হয়।এ সময় সভায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আসলাম হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ বাবু, সাধারণ সম্পাদক মো. ফয়সাল মৃধা, ছয় ইউনিয়ন চেয়ারম্যনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓