1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

মুন্সীগঞ্জে নৌকার সর্মথককে মারধরের ঘটনায় আহত- ৩

  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের ওপরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।এ ঘটনায় চরকেওয়ার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন(৫২)-কে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সর্মথকদের বিরুদ্ধে।এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে মারধরের শিকার হন তার স্ত্রী রোজিনা বেগম ও তার শিশু কন্যা মাইশা ইসলাম।শনিবার(২৩ ডিসেম্বর)সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোটগুহের কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।মারধরের ঘটনায় আহত ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন,আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি বলে স্বতন্ত্র প্রার্থীর হাজী মোঃ ফয়সাল বিপ্লবের(কাঁচি প্রতীক) সর্মথক যুবলীগ নেতা আফজাল,গ্লাসি,সম্রাটসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার উপর অর্তকিত হামলা চালিয়ে নৌকার পক্ষে কাজ না করার হুমকি দিয়ে যায়।বর্তমানে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে রয়েছি।মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীর সর্মথক সদর উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক আফজাল হোসেন বলেন, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।জমিজমা নিয়ে পরিবারিক বিরোধের জেরে মারমারি হয়ে থাকতে পারে।মুন্সীগঞ্জ সদর সার্কেল থানার ওসি খায়রুল হাসান বলেন, মারধরের ঘটনার কথা শুনেছি।তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓