1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে স্বজনদের জন্য কেনাকাটা করতে গিয়ে মালয়েশিয়া প্রবাসী মৃত্যূ

  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ ৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে ৩০ ডিসেম্বর দেশে ফিরার কথা ছিল বিল্লাল হোসেনের(২৫)। বিমানের টিকেট কনফার্ম করে স্বজনদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন মার্কেটে বিল্লাল হোসেনর(২৫)।কিন্তুু কেনাকাটা করার সময়ই অসুস্থ্য হয়ে দেশে ফেরার ১ দিন আগে(২৯ ডিসেম্বর) মালয়েশিয়াই বিল্লালের মৃত্যু হয়। বিল্লাল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের আব্দুল জব্বার ওরফে বোহানউদ্দিন মোল্লার ছেলে।বিল্লালের পারিবারিক সূত্রে জানাগেছে,সংসারের অভাব ঘোচাতে ৫ বছর আগে মালয়শিয়া যান বিল্লাল।এই প্রথম ৩০ ডিসেম্বর ছুটিতে দেশে ফিরার কথা ছিল তার।পরিবারের জন্য শুক্রবার(২৯ ডিসেম্বর)মালয়েশিয়ার জালান সিলাং কোতারায়া বাংলা মার্কেটে শপিং করতে যান তিনি।সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সে। বিল্লালের বাবা আব্দুল জব্বার ওরফে বোহানউদ্দিন মোল্লা জানান, বিমানের টিকেট কাটার পর সে মার্কেটে শপিং করতে গিয়েছিল। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়।ছেলে দেশে আসছে এই আশায় ছিলাম।কিন্তু হঠাৎ করে তার মৃত্যু খবর জানতে পারি।এটা একজন বাবার জন্য কত কষ্টের তা বুঝাতে পারবো না বলেই কান্নায় ভেঙ্গে পরেন তিনি।বিল্লালের মৃত্যুতে তাদের বাড়িতে বইছে শোকের মাতম।কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু বলেন,খবর পেয়ে বিল্লাল হোসেনের বাড়িতে গিয়েছিলাম।লাশ দেশে ফেরত আনার বিষয়ে প্রয়োজনী কাগজপত্র মালয়েশিয়ায় থাকা আত্মীয়- স্বজনদের কাছে ইমেল করা হয়েছে। বিল্লালের লাশ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓