1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

পিরোজপুর -২ আসনের ৩ স্বতন্ত্র প্রার্থী নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে তিন জন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার ভোটার তালিকাভুক্ত না হওয়ায় নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না তারা।জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বাংলাদেশ কংগ্রেস দলের মোঃ ছগির মিয়া প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন ডাব।তার মনোনয়নপত্রে ঠিকানা অনুযায়ী তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়ার বাসিন্দা।একইভাবে বাংলাদেশ তরিকত ফেডারেশন পার্টি থেকে ফুলের মালা প্রতীকে লড়ছেন মোহাম্মদ জাকির হোছাইন।তিনি ঢাকার ১৮৬ ফকিরাপুল, মতিঝিল এলাকার ভোটার।অপর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে লড়ছেন।তাঁরও মনোনয়নপত্রে ঠিকানা রয়েছে জেলার মঠবাড়িয়া উপজেলার ৬৮ নিউমার্কেট তুষখালী এলাকা।এই আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে নৌকা প্রতীকের ১৪ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজের ঈগল প্রতীকের মধ্যে।এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, তারা এ দেশেরই নাগরিক।সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।তবে প্রার্থীরা নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না।তারা নিজের ভোটার তালিকাভুক্ত এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓