1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কাউখালীর ৩৩ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, রাত পোহালেই ভোট

  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।আর এই ভোটগ্রহণ উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই পিরোজপুর -২ আসনের কাউখালী উপজেলার ৩৩ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।এদিন সকাল থেকেই সরঞ্জাম বিতরণের সময় উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালী, স্টাম্পসহ বাকি সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, উপজেলার ৩৩ টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রে কেন্দ্রে।ব্যালট পেপার ভোটের দিন রবিবার ভোর চারটায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।পিরোজপুর -২ সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ৭ জন প্রার্থী।এ আসনে মূল প্রতিদ্বদ্বীতা হবে ১৪ দলীয় জোট মনোনীত ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নৌকা প্রতীকের সঙ্গে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজের ঈগল প্রতীকের মধ্যে।এ আসনের পিরোজপুর কাউখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৬২ হাজার ৪৯৯ জন।মহিলা ভোটার ৩১ হাজার ৩৭৭, পুরুষ ভোটার রয়েছে ৩১ হাজার ১২১ জন ও ১ জন হিজরা।এবার নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ৩৩ টি কেন্দ্রে ১৪৬ টি বুথে ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓