1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুরের ৩ টি আসনের ২ টিতে স্বতন্ত্র ১ টিতে নৌকা বিজয়ী

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩ টি আসনের দুই টিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।এর মধ্যে পিরোজপুর – ১ ( ইন্দুরকানি – পিরোজপুর সদর – নাজিরপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। পিরোজপুর -২ ( কাউখালী – ভান্ডারিয়া – নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে ৯৯ হাজার ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম ১৪ দলীয় জোট মনোনীত নৌকার প্রার্থী ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ৭০ হাজার ৬৮১ ভোট পেয়েছেন।পিরোজপুর -৩ ( মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ কলার ছড়ি প্রতীকে ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓