1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।সোমবার(৮ নভেম্বর)দুপুরে তফসিল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার।বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার বলেন, ০৯ জানুয়ারি নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনী দরখাস্ত গ্রহণ ও শুনানির মাধ্যমে নিস্পত্তি, ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ জানুয়ারি মনোনয়ন পত্র সরবরাহ, ১৫ জানুয়ারি মনোনয়ন পত্র গ্রহন, ১৬ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ১৭ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার,১৮ জানুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ৩০ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হবে। এছাড়া ৩১ জানুয়ারী নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।তিনি আরো জানান,সমিতির নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র বারের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান মাহাবুব, অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি, অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা, অ্যাডভোকেট হোসেন আলী এদিকে, এ নির্বাচনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামে দুই’টি প্যানেল নির্বাচনে অংশগ্রহন করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓