1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বড় ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি হারুনূর রশিদের বড় ভাই ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো দ্বীন ইসলাম চুন্নু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫বছর।তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামের হাজী আব্দুল হাই এর দ্বিতীয় ছেলে।মিঠামইন উপজেলার শাইলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত।মৃত্যুকালে তিনি স্ত্রী ২ছেলে ২মেয়ে তিন ভাই দুই বোনসহ আত্মীয় অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।জানা যায়, গত কিছুদিন যাবৎ পিত্ত তলিতে পাথর রোগে ভোগছিলেন।গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের বেসরকারি ফিরুজা ক্লিনিকে অপারেশন করান।অপারেশনের পর থেকে স্বাস্থ্যের অবনতির হলে ওইখানকার কর্তব্যরত চিকিৎসক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। শনিবার সকালে আইসিইউতে ভর্তি করান।রোববার ভোর পাঁচটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।রোববার বাদ আসর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓