1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শৈত্যপ্রবাহের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, গলাচিপায় জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

মাঘের শীতে বাঘ কাঁপে’ বললেই বোঝা যায় মাঘ মাসে শীতের তীব্রতা কেমন। মাঘ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে উপকূলীয় এলাকার গলাচিপার মানুষ।মাঘের এই প্রথম সপ্তাহে হাড় কাঁপানো শীতের সঙ্গে যুক্ত হয়েছে অসময়ের বৃষ্টি।আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।অসময়ে আকাশ ভেঙে উপকূলীয় এলাকায় বৃষ্টি নেমেছে।কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে পটুয়াখালী জেলার জনজীবন অপ্রস্তুত হয়ে পড়েছে।নানা কাজে বাইরে যারা বের হয়েছেন, তারা শীতল বৃষ্টির ফোঁটায় কাবু হয়ে পড়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।ঘন কুয়াশা ও মেঘে আকাশ ঢেকে থাকায় এখনও সূর্যের দেখা মেলেনি।সপ্তাহব্যাপী তীব্র শীতে নাকাল জনজীবনের পাশাপাশি ফসলের ক্ষতি নিয়েও উদ্বিগ্ন কৃষকরা।এদিকে তীব্র শীতের সঙ্গে বৃষ্টির কারণে ক্ষেতের পাকা আমন কাঁটা নিয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের কৃষক আমির হোসেন জানান, মাঠে এখন পাকা আমন ধান অসময়ে বৃষ্টির কারণে দানে গজ এসে যেতে পারে এবং বৃষ্টির কারণে দান জমির সাথে মিশে যাবে এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে।অন্যদিকে সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় রাস্তাঘাট ছিল ফাঁকা।রিকশাচালক সোহেল মিয়া বলেন, একদিকে হার কাপানো শীত অন্যদিকে সন্ধ্যায় ফোঁটা ফোঁটাবৃষ্টি রাস্তাঘাটে লোকজন না থাকায় শীতেও কাবু হইতেছি খুদাও কাবু হইতেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓