1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

ভান্ডারিয়ায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

“খেলা ধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (২১ জানুয়ারি) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, পুলিশ পরিদর্শক (ওসি) আবির মোহাম্মদ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓