1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

মামলার জন্য জনগনের কাছ থেকে টাকা নেয়া যাবে না; যদি ওসি দারোগাদের টাকা লাগে আমার কাছ থেকে নিবেন… মহিউদ্দীন মহারাজ এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

পিরোজপুর -২ আসনের নবনির্বাচিত এমপি মোঃ মহিউদ্দীন মহারাজ বলেছেন, মামলার জন্য জনগনের কাছ থেকে কোন টাকা নেয়া যাবেনা।যদি ওসি দারোগাদের টাকার প্রয়োজন হয় তাহলে তারা যেন সে টাকা আমার কাছ থেকে নিবেন।থানায় মামলার জন্য কোন টাকা নেয়া হয় না লিখে নোটিশ টানানোর জন্য ওসিকে বলেন।এসময় তিনি আরো বলেন, কাউখালীতে চাঁদাবাজি চলবে না।রিকশা অটো গাড়ী থেকে যদি সমিতির নামে চাঁদা তোলা হয় তা বন্ধ করতে হবে। সমিতির নেতাদের চলার জন্য টাকা লাগলে আমার কাছ থেকে নিবেন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি প্রশাসনকে বলেন আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেন। মাদক কারবারিদের পক্ষে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রশাসনের কাছে কোন সুপারিশ না করার জন্য বলেন।মাদক ব্যবসায়ীদের সঙ্গে আমরা আপোষ করবো না।সোমবার (২২ জানুয়ারি) রাতে কাউখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা আরো জোরদার করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি টিয়ার কাবিখার কাজ শতভাগ বাস্তবায়ন করতে হবে বলে ঘোষণা দিয়ে বলেন, বিগত দিনের উন্নয়নের বৈষম্য দূর করে এই এলাকার পিছিয়ে থাকা সকল উন্নয়ন কাজ অগ্রাধীকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, মো: জাহাঙ্গীর হোসেন মুন্সি, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, গাজী সিদ্দিকুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা শাহাজাদী শাহিন চৈতি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓