1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

শোভনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি সামির গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ জেলার টংঙ্গীবাড়ী থানাধীন বড়লিয়া এলাকা হতে আবিদ হাসান শোভন(২৮)কে গুলি করে হত্যা চেষ্টা মামলার চাঞ্চল্যকর অপরাধী আল সামির(২৬)’কে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।মুন্সীগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সিপাহীপাড়া এলাকায় আবিদ হাসান শোভন (২৮) কে হত্যা চেষ্টায় গুলগুলি সংঘঠিত হয়।এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ভিক্টিম আবিদ হাসান শোভন এর ভাই মোঃ ফরহাদ হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর মডেল থানায় ০১ টি মামলা দায়ের করেন,যার মামলা নং-৩৬ তারিখ-২৪.০১.২০২৪ ইং।বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ র‌্যাব-১১,সিপিসি-১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার টংঙ্গীবাড়ী থানাধীন বড়লিয়া এলাকা হতে আবিদ হাসান শোভন (২৮)’কে গুলি করে হত্যা চেষ্টা মামলার চাঞ্চল্যকর অপরাধী আল সামির (২৬),পিতা-মোঃ সোলেমান, মাতা-মুন্নি আক্তার,সাং- সিপাহীপাড়া,থানা-মুন্সীগঞ্জ সদর মডেল,জেলা-মুন্সীগঞ্জ ’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓