1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলীতে বাসের চাপায় মোটর সাইকেল চালক আলী হাওলাদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০ টায় এ ঘটনাটি ঘটেছে আমতলী-কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং ষ্টেশনের সামনে।পুলিশ ঘাতক বাস, নিহতের মরদেহ উদ্ধার করেছে।অপর উপজেলার তারিকাটা সকাল ১১টায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন আহত হয়েছে।গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঢাকা-কুয়াকাটা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-২০৪৬) একটি বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দিলে আলী হাওলাদারের মৃত্যু হয়।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়। অপর দিকে আমতলী-তালতলী সড়কের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চারজন আহত হয়েছে।গুরুতর আহত তামিম, মেহেদী হাসান ও রিফাতকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বি বলেন, নিহত আলী হাওলাদারকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।অপর আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓