1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে জিলাপি কিনতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার সাহাপুর বাজারে জিলাপি কিনতে গিয়ে তানিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় তার বড়বোন আরিফাও (৭) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলপুর পৌরসভার সাহাপুর বাজারে তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।শিশু দুইজনই সাহাপুর গ্রামের চা বিক্রেতা আমিনুল ইসলামের কন্যা।জানা যায়, বুধবার দিবাগত রাতে সাহাপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে ওখানে তারা জিলাপি কিনতে গেলে ফুলপুরগামী বালুভর্তি একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে তানিয়া ঘটনাস্থলেই মারা যায় আর আরিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেশি খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।সরেজমিন গিয়ে জানা যায়, আমিনুলের বিয়ের ১৫ বছর পর তার প্রথম কন্যার জন্ম হয়।এর ৫ বছর পর দ্বিতীয় কন্যা তানিয়ার জন্ম হয়েছিল। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর দুইজন কন্যাসন্তান পেলেও আবারও সন্তানহীন হওয়ার পথে হত দরিদ্র চা বিক্রেতা আমিনুল।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।আর এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓